তালেবান নেতৃত্বাধীন সরকার ক্ষমতা গ্রহণের পর প্রথম বারের মতো আফগানিস্তান সফরে এসেছেন উজবেকিস্তানের প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আরিফভ।
শনিবার (১৭ আগস্ট) তিনি কাবুল এসে পৌঁছান।
আফগান উপ-প্রধানমন্ত্রী (প্রশাসন) মাওলানা আব্দুস সালাম হানাফি সহ ইমারাত সরকারের বিভিন্ন মন্ত্রী ও কর্মকর্তাগণ বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
ইমারাত সরকারের এক বিবৃতিতে জানানো হয়, উজবেক পণ্য প্রদর্শনীর উদ্বোধন, দ্বিপাক্ষিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারে আলোচনার লক্ষ্যে আফগানিস্তান সফরে এসেছেন উজবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আরিফভ।
সংবাদমাধ্যমের তথ্যমতে, শুক্রবার (১৬ আগস্ট) কাবুলে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান, উজবেকিস্তান ও আজারবাইজানের অর্থমন্ত্রীদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ৩ দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক বাড়ানো ও জোরদারের লক্ষ্যে আলোচনা হয়।
সূত্র: আনাদোলু











