আন্তর্জাতিক মহলে ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানকে নিয়ে অপপ্রচারের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে রিচার্ড বেনেটের উপর। তিনি আফগানিস্তানের জন্য জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের বিশেষ প্রতিবেদক ছিলেন। নিষেধাজ্ঞা অনুযায়ী, তিনি আর আফগানিস্তানে প্রবেশ করতে পারবেন না বলে জানিয়েছেন দেশটির মুখপাত্র ও উপ তথ্যমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ।
জাবিহুল্লাহ বলেন, আফগানিস্তানকে নিয়ে অপপ্রচারের জন্য রিচার্ড বেনেটের উপর ভ্রমন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
তিনি আরো জানান, “আফগানিস্তানের ছোটখাট বিষয়গুলোকে আন্তর্জাতিক মহলে অতিরঞ্জিত করে প্রকাশ করতেন তিনি। বেনেট এই মুহূর্তে আফগানিস্তানে নেই। আর তাকে এখানে আসার অনুমতি ও আমরা দিচ্ছি না। তিনি এমন কেউ নন যাকে আমরা বিশ্বাস করতে পারি।”
বিশেষজ্ঞদের দাবি, বর্তমান সরকারের বৈধতাকে সম্মান করতে ব্যর্থ হয়েছেন বেনেট। সেই সঙ্গে তার গবেষণা আফগানিস্তানের বাস্তবতা থেকে অনেক দূরে।
উল্লেখ্য, ২০২২ সালের এপ্রিল মাসে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল কর্তৃক বিশেষ প্রতিবেদক হিসাবে নিযুক্ত করা হয়েছিল বেনেটকে। তার দায়িত্ব ছিল আফগানিস্তানের অভ্যন্তরে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা খতিয়ে দেখা।
সূত্র: তোলো নিউজ










