spot_img

৫ দিনের রিমান্ডে মেনন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

শুক্রবার (২৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট আলী হায়দার এ রিমান্ড মঞ্জুর করেন।

আজ শুক্রবার তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য রাশেদ খান মেননকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট আলী হায়দার তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল বৃহস্পতিবার মেননকে গুলশান এলাকা থেকে আটক করা হয়। তারপর রাজধানীর নিউমার্কেট থানা এলাকার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে গ্রেফতার দেখানো হয়।

গত ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১ নম্বর গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়।

নিহত ব্যবসায়ীর ভাগ্নি জামাই আব্দুর রহমান গত ২১ আগস্ট নিউমার্কেট থানায় এ মামলা করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ