spot_img

আফগান আইনমন্ত্রীর সাথে তুরস্কের স্কলার ও শরীয়াহ আইন বিশেষজ্ঞদের সাক্ষাত

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের আইনমন্ত্রী মাওলানা আব্দুল হাকিম শরয়ীর সাথে সাক্ষাত করলেন তুরস্কের স্কলার ও শরীয়াহ আইন বিশেষজ্ঞদের একটি প্রতিনিধি দল।

শনিবার (২৪ আগস্ট) দেশটির আইন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, তুরস্কের ধর্ম অধিদপ্তরের ডেপুটি পরিচালক সেলিম এরগুনের নেতৃত্বে দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ধর্মীয় সংগঠনের প্রধান ও শরীয়াহ আইন বিশেষজ্ঞদের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল কাবুল সফরে এসেছে। প্রতিনিধি দলটি আইনমন্ত্রী মাওলানা আব্দুল হাকিম শরয়ীর সাথে সাক্ষাত করেন। এসময় আইনমন্ত্রী দেশ পরিচালনায় ও বিচারকার্যে হানাফি আইনশাস্ত্রের ব্যাপকতা, কার্যকারিতা ও সুবিধার কথা তুলে ধরেন।

তিনি বলেন, আল্লাহর জমিনে আল্লাহর আইন মোতাবেক চলার স্বাধীনতা অর্জন, মা-বোনদের সম্ভ্রম রক্ষা ও দেশকে শরীয়াহ বিরোধীদের দখলমুক্ত করতে আমরা যুগের পর যুগ জিহাদ ও ত্যাগ স্বীকার করে এসেছি। আলহামদুলিল্লাহ, আমরা সফলতা পেয়েছি। বর্তমানে রাষ্ট্র পরিচালনা, আইন প্রণয়ন ও ন্যায় প্রতিষ্ঠার প্রতিটি ক্ষেত্রে আমরা শরীয়াহ আইনের অনুসরণ করছি। ইমারাতে ইসলামিয়ার আইন কুরআন, রাসূলের সুন্নাহ ও হানাফি আইনশাস্ত্রের প্রামাণিক সূত্র থেকে উৎসারিত। হানাফি আইনশাস্ত্র এত ব্যাপক যে এতে প্রতিটি বিষয়ে কমন গ্রাউন্ড পাওয়া যায়। রাজনীতি, অর্থনীতি, মানবাধিকার, সরকার ও রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রেই এর অনুসরণে যৌক্তিক ও শরঈ সিদ্ধান্ত নেওয়া যায়।

তিনি আরো বলেন, সর্বক্ষেত্রে ন্যায় বাস্তবায়নে ইমারাত ইসলামিয়ার সরকার ও আইন মন্ত্রণালয় বদ্ধপরিকর। এক্ষেত্রে তুরস্কের স্কলার, আইন বিশেষজ্ঞ ও অভিজ্ঞতা কাজে লাগাতে প্রস্তুত রয়েছি আমরা।

এসময় তুর্কি প্রতিনিধি দলটির প্রধান সেলিম এরগুন তাদের আফগান ভাইদের সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে বলে জানান।

তিনি বলেন, সর্বক্ষেত্রে ন্যায় বাস্তবায়নে নিজেদের আইনী অভিজ্ঞতা, অভ্যন্তরীণ ও বৈদেশিক কৌশল দিয়ে ইমারাতে ইসলামিয়ার সরকারকে সহায়তা করবে তুরস্ক। আমাদের স্কলার ও বিশেষজ্ঞগণ এবিষয়ে তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে।

সূত্র: বাখতার, আল ইমারাহ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ