spot_img

প্রথমবারের মতো মধ্য এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান

তরুণদের মধ্য এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হলো ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান।

শনিবার (২৪ আগস্ট) তাজিকিস্তানের দুশানবেতে সিএএফএ-২০২৪ ফুটবল চ্যাম্পিয়নশিপের এর ফাইনাল অনুষ্ঠিত হয়।

ফাইনালে উজবেক অনুর্ধ্ব-১৭ দলকে ১-০ গোলে হারায় আফগান অনুর্ধ্ব-১৭ দল। বিজয় এনে দেওয়া একমাত্র গোলটি করেন ২০ নং জার্সি ধারী আফগান স্ট্রাইকার আজম উদ্দীন হাজিযাদেহ। প্রথমার্ধের ২৭ মিনিট ২৬ সেকেন্ডের মাথায় গোল করেন তিনি।

প্রধান কোচ ইলিয়াস মানুশির বলেন, উজবেকিস্তান এই টুর্নামেন্টের অন্যতম সেরা দল ছিলো। সেরা দলকে পরাজিত করা সহজ ছিলো না। কিন্তু আমাদের দল পেশাদার ফুটবল খেলেছে। আফগান সাহসীরা লক্ষ্য অর্জনে সফল হয়েছে।

মধ্য এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এই বিজয়কে তিনি আফগান জনগণ ও বিশ্বের নির্যাতিত- অনির্যাতিত সকল মুসলিমের উদ্দেশ্যে উৎসর্গ করেন।

প্রথমবারের মতো সিএএফএ ফুটবল চ্যাম্পিয়ন হওয়ায় দেশটির বর্তমান ও সাবেক সরকারের বহু রাজনৈতিক নেতা ও ব্যক্তিত্ব আফগান অনুর্ধ্ব-১৭ ফুটবল দলকে শুভেচ্ছা জানান। দলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

উল্লেখ্য, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান ও ইরানের অনুর্ধ্ব-১৭ ফুটবল দলের অংশগ্রহণে গত ১৭ আগস্ট থেকে এবারের সিএএফএ-২০২৪ ফুটবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। আফগানিস্তান এতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। উজবেকিস্তান ও তাজিকিস্তান যথাক্রমে ২য় ও ৩য় স্থান লাভ করে।

সূত্র: আমু

spot_img
spot_img
spot_img

সর্বশেষ