spot_img

ওআইসির অধিবেশনে যোগ দিতে দেশ ছাড়লেন আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলানা মুত্তাকী

ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির পররাষ্ট্র পর্যায়ের ৫০তম অধিবেশনে যোগ দিতে ক্যামেরুনের উদ্দেশ্যে দেশ ছাড়লেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকী।

মঙ্গলবার (২৭ আগস্ট) কাবুল ত্যাগ করেন তিনি।

সংবাদমাধ্যমের তথ্যমতে, এবারের পররাষ্ট্র পর্যায়ের অধিবেশনটি ক্যামেরুনের রাজধানী ইয়াউন্দুতে হওয়ার কথা রয়েছে। ২৯ ও ৩০ আগস্ট দু’দিন ব্যাপী অনুষ্ঠিত হতে যাওয়া এই অধিবেশনে মুসলিম বিশ্বের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীগণ উপস্থিত থাকবেন। অধিবেশনের ফাঁকে দ্বিপাক্ষিক সম্পর্ক ও অন্যান্য বিষয়ে ক্যামেরুন সহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে মাওলানা আমির খান মুত্তাকীর পৃথক পৃথক বৈঠক হওয়ার কথা রয়েছে।

সূত্র: হুররিয়াত

spot_img
spot_img
spot_img

সর্বশেষ