গত ৩বছরে দেশজুড়ে ৮২ মিলিয়ন গাছের চারা রোপণ ও ৭লক্ষ ফলজ-অফলজ চারা বিতরণ করেছে তালেবান নেতৃত্বাধীন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সরকার।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) দেশটির কৃষি, সেচ ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদনে একথা জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, বনায়ন ও দেশকে সবুজায়নের কর্মসূচির আওতায় গত ৩ বছরে দেশজুড়ে ৮২ মিলিয়ন গাছের চারা রোপণ করেছি আমরা। লোকজনের মাঝে বিতরণ করেছি ফলজ, ভেষজ ও বিভিন্ন ধরণের গাছের চারা। এছাড়া রাষ্ট্রের ১.৭ মিলিয়ন একর জমি পুনরুদ্ধারে সক্ষম হয়েছি।
প্রতিবেদনে আরো বলা হয়, ৩৪টি প্রদেশে দুগ্ধ সংগ্রহ এবং প্রক্রিয়াকরণ সরঞ্জাম বিতরণ করা হয়েছে। বিভিন্ন পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে হাঁস-মুরগি, গবাদি পশু এবং ছাগল প্রদানের পাশাপাশি ছোট আকারে এসবের খামার স্থাপন করে দিয়েছি। গবাদি পশুর সুরক্ষায় ২৭২টি নতুন ভেটেরিনারি ক্লিনিককে লাইসেন্স দিয়েছি। ২ হাজার ১৫১টি ক্লিনিকের লাইসেন্স নবায়ন করেছি। পোল্ট্রি ফার্মের সংখ্যা দেড় হাজার থেকে সাড়ে তিন হাজারে এ উন্নীত করেছি। এসবের ধারণ ক্ষমতাও দ্বিগুণ বাড়িয়েছি।
সূত্র: আল ইমারাহ










