spot_img

স্বাস্থ্য খাতের উন্নয়নে ‘বিল গেটস ফাউন্ডেশনের’ সাথে আফগান জনস্বাস্থ্য মন্ত্রীর বৈঠক

স্বাস্থ্য খাতের উন্নয়নে বিল গেটস ফাউন্ডেশনের সাথে বৈঠক করলেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের জনস্বাস্থ্য মন্ত্রী মাওলানা নূর জালাল জালালী।

শনিবার (৩১ আগস্ট) ফাউন্ডেশন প্রতিনিধিদের সাথে ভার্চুয়াল বৈঠক করেন তিনি।

আফগান জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, স্বাস্থ্য খাতে অর্থনৈতিক সহায়তা, স্বাস্থ্যসেবার মান ও রোগ প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি এবং প্রত্যন্ত অঞ্চলগুলোতে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার বিষয়ে ‘বিল গেটস ফাউন্ডেশনের’ সাথে আলোচনা হয়। তুলে ধরা হয় স্বাস্থ্য খাতের কোন কোন বিষয় জরুরী ভিত্তিতে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইমারাত সরকারের নেতৃত্বাধীন স্বাস্থ্য মন্ত্রণালয়।

এছাড়া আহবান জানানো হয়, সংক্রামক রোগ, পোলিও নির্মুল ও সুবিধাবঞ্চিত এলাকাগুলোতে স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপনে ইমারাত সরকারের সাথে একত্রে কাজ করার। আফগান স্বাস্থ্য খাতে বিনিয়োগের।

সূত্র: বাখতার

spot_img
spot_img
spot_img

সর্বশেষ