spot_img
spot_img

হামাসের সাথে বৈঠক করলেন তুরস্কের গোয়েন্দা প্রধান

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর নেতাদের সাথে বৈঠক করেছেন তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা এমআইটি’র প্রধান ইব্রাহিম কালীন।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) তুরস্কের রাজধানী আঙ্কারায় এই বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে নিশ্চিত করছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

এই বৈঠকে, অবরুদ্ধ গাজ্জায় চলমান সংঘাত থামাতে একটি যুদ্ধবিরতির জন্য আলোচনা হয়েছে। একই সঙ্গে বন্দি বিনিময়ের বিষয়টি নিয়েও আলোচনা করেছে উভয় পক্ষ।

বৈঠকের পর এক বিবৃতিতে হামাস জানিয়েছে, “বৈঠকটি অত্যন্ত কার্যকর ও ইতিবাচক ছিল।”

প্রসঙ্গত, ইসরাইল-ফিলিস্তিন সংঘাত শুরু হওয়ার পর থেকে প্রাসঙ্গিক বিষয়ে ‘সকল পক্ষের’ সাথেই যোগাযোগ রক্ষা করছে তুরস্ক। গাজ্জায় শান্তি প্রতিষ্ঠার জন্য বিশ্বের পরাশক্তিগুলোর সাথে আলোচনা ও কুটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে দেশটি।

উল্লেখ্য, গত এক দশকে বিশ্বের বিভিন্ন প্রান্তে দুর্ধর্ষ সব অভিযান পরিচালনা করেছে এমআইটি। এই সময়ের মধ্যে ১৪০ জন তুর্কি ছাড়াও বিভিন্ন দেশের নাগরিকদের সন্ত্রাসীদের হাত থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে তারা। গোয়েন্দা সংস্থাটির অসাধারণ সাফল্য আন্তর্জাতিক মিডিয়ায় বেশ কয়েকবার শিরোনাম হিসেবেও প্রকাশ পেয়েছে।

সূত্র: রয়টার্স

spot_img
spot_img
spot_img

সর্বশেষ