ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক সংবাদ সম্মেলনে বলেছেন, আমেরিকার কোনো পদক্ষেপ কিংবা ট্রাম্পের বেইজিং সফর ইরান-চীন সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারবে না।
বুধবার (১৩ মে) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যম আল-জাজিরা।
ইসমাইল বাঘাই বলেন, দুই দেশের সম্পর্ক অত্যন্ত শক্তিশালী, কৌশলগত ও স্বাধীন। দীর্ঘদিনের অংশীদারিত্বের ভিত্তিতে গড়ে ওঠা এই সম্পর্ক বাইরের কোনো শক্তির হস্তক্ষেপে নড়বড়ে হওয়ার নয়।
উল্লেখ্য, ২০২০ সালে ইরান ও চীন ২৫ বছর মেয়াদী দীর্ঘমেয়াদী সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তির আওতায় রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতিসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দুই দেশের মধ্যে গভীর অংশীদারিত্ব রয়েছে।
ফলে বেইজিংয়ের মাটিতে ট্রাম্পের উপস্থিতিকে তেহরান ইরান-চীনের দীর্ঘমেয়াদী ও কৌশলগত সম্পর্কের পথে কোনো বাধা হিসেবে দেখছে না।
সূত্র: আল-জাজিরা











