সাম্প্রতিক সময়ে লেবাননে পেজার বিস্ফোরণের ঘটনায় কয়েক ডজন নিহত ও প্রায় তিন হাজার মানুষ আহত হয়েছে। এমন নেক্কারজনক ঘটনার প্রতিবাদ তো দূরে থাক, উল্টো মুখে কুলুপ এঁটেছে আন্তর্জাতিক বিশ্ব। যার কঠোর নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নিন্দা জানায়।
বিবৃতিতে বলা হয়েছে, “দৈনন্দিন ব্যবহৃত মানুষের হাতে থাকা ডিভাইসকে বোমা হিসেবে ব্যবহার করা একটি ভয়ংকর দুঃস্বপ্নের মতো। আর এর থেকেও ভয়ংকর বিষয় হলো এই বিষয়ে পুরোপুরি নিশ্চুপ থাকা।”
উল্লেখ্য, গত সপ্তাহ লেবাননের সাধারণ মানুষের দ্বারা ব্যবহৃত পেজার ডিভাইসগুলো দূর নিয়ন্ত্রক যন্ত্রের মাধ্যমে বিস্ফোরণ ঘটায় ইসরাইলি সেনাবাহিনী। এতে কমপক্ষে ৩৭ জন নিহত ও ৩ হাজার ২৫০ জন আহত হয়েছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর











