spot_img
spot_img

সন্ত্রাসীদের মতো হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল : এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, সন্ত্রাসী গোষ্ঠীর মতো হামলা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। সম্প্রতি লেবাননে ইসরাইলি হামলারও নিন্দা জানিয়েছেন তুরুষ্কের এই প্রেসিডেন্ট।

শনিবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার আগে ইস্তাম্বুলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

লেবাননে পেজার বিস্ফোরণ প্রসঙ্গে এরদোগান বলেন, এ হামলার মাধ্যমে ইসরাইল প্রমাণ করেছে যে, বেসামরিক নাগরিকদের প্রতি তাদের কোনো সংবেদনশীলতা নেই এবং তারা তাদের ঘৃণ্য লক্ষ্য অর্জনের জন্য যে কোনো উপায় অবলম্বন করতে পারে।

তিনি আরও বলেন, ইসরাইল এ আক্রমণগুলোকে পুরো লেবানন এবং আশেপাশের অঞ্চলজুড়ে সম্প্রসারিত করছে এবং এতে কিছু পশ্চিমা দেশের সমর্থন রয়েছে। এ অঞ্চলটি (মধ্যপ্রাচ্য) বর্তমানে একটি ‘অবর্ণনীয় বিশাল সংকটের’ মুখোমুখি।

তিনি আরও বলেন, গোটা বিশ্ব, বিশেষ করে জাতিসংঘের ওপর গুরুদায়িত্ব রয়েছে ইসরাইলি নিপীড়ন বন্ধ করার, স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার এবং মানবিক সাহায্য অবাধে প্রবাহিত করার।

তুরুষ্কের প্রেসিডেন্ট বলেন, নেতানিয়াহু ও তার নেটওয়ার্ক তাদের উগ্র জায়নবাদী মতাদর্শ বাস্তবায়নের জন্য উস্কানি ও প্ররোচনার আশ্রয় নিচ্ছে। আমাদের প্রথম কিবলা আল-আকসা মসজিদে ক্রমবর্ধমান আক্রমণ ও হয়রানি একই নোংরা ষড়যন্ত্রের অংশ। তুর্কি মুসলমান হিসেবে আমরা এ বিষয়ে আমাদের সংবেদনশীলতার মাত্রা বারবার প্রকাশ করেছি। আজও আমাদের অবস্থান একই। এ অঞ্চলকে এক বিশাল বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার জন্য ইসরাইলের ওপর চাপ আরও বাড়াতে হবে।

সূত্র : আনাদোলু

spot_img
spot_img
spot_img

সর্বশেষ