spot_img
spot_img

সরিয়ে দেওয়া হলো ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালককে

বায়তুল মোকাররমে মুসল্লিদের বিক্ষোভের মুখে সরিয়ে দেওয়া হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. বশিরুল আলমকে। তাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নিয়মিত মহাপরিচালক যোগদান না করা পর্যন্ত ধর্ম মন্ত্রণালয়ের সংস্থা ও আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলামকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ