spot_img
spot_img

বাংলাদেশী অনুপ্রবেশকারীদের উল্টো ঝুলিয়ে নির্যাতন করতে চান অমিত শাহ, তিন দিনের মধ্যেই দিনাজপুরে বিএসএফের সদস্য আটক

বাংলাদেশের অনুপ্রবেশকারীদের উল্টো ঝুলিয়ে নির্যাতন করার বক্তব্যের কয়েকদিন পার না হতেই বাংলাদেশের দিনাজপুর সীমান্ত থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক জওয়ানকে আটক করেছে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)।

মঙ্গলবার সকাল সাড়ে এগারোটার দিকে বিএসএফের ওই সদস্যকে আটক করা হয়। তার নাম উপল কুমার দাস।

দিনাজপুর বিজিবি সেক্টরের কমান্ডার কর্নেল মো. আরিফুল ইসলাম জানিয়েছেন, গরু-ছাগল তাড়াতে গিয়ে ভুল করে জিরো লাইন ক্রস করে বাংলাদেশের সীমানায় ঢুকে পড়েন ওই জওয়ান। এ সময় তাকে আটক করা হয়।

উল্লেখ্য, গত শুক্রবার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, বাংলাদেশী অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে নির্যাতন করবেন তিনি। এর ঠিক তিন দিন যেতে না যেতেই ভারতীয় জওয়ানকে গ্রেফতারের ঘটনা ঘটেছে। তবে দেখার বিষয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এই সদস্যের বিষয়ে কি সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

সূত্র: ডেইলি সান

spot_img
spot_img
spot_img

সর্বশেষ