spot_img

প্রথম চালানে ভারতে গেলো ১২ টন ইলিশ

আসন্ন দুর্গাপুজা উপলক্ষে ভারতে ১২ মেট্রিক টন ইলিশের প্রথম চালান পাঠানো হয়েছে। যশোরের বেনাপোল বন্দর দিয়ে ইলিশের প্রথম চালান গেছে।

আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোল বন্দরের উপ-পরিচালক রাশেদুল সজিব নাজির জানান, ভারতের কলকাতার দুই আমদানিকারক প্রতিষ্ঠান আর এস এন্টারপ্রাইজ ও আর জে এন্টারপ্রাইজের তিনটি ট্রাকে ১২টন ইলিশ বেনাপোল থেকে ভারতের প্রেট্রাপোল বন্দরে পৌঁছেছে।

আর প্রথম চালানে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো হলো—সাজ্জাদ এন্টারপ্রাইজ, স্বর্ণালি এন্টারপ্রাইজ ও সোমা এন্টারপ্রাইজ।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ