spot_img

আমেরিকা-ইসরাইলের হামলায় ইরানে নিহতদের প্রতি আফগানিস্তানের শোক প্রকাশ

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী মাওলানা আবদুস সালাম হানাফী ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, তার পরিবারের সদস্য এবং আমেরিকি-ইসরাইলের হামলায় নিহত হওয়া দেশটির নাগরিকদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেছেন।

বুধবার (৪ মার্চ) কাবুলে অবস্থিত ইরান দূতাবাসে গিয়ে তিনি এ সমাবেদনা জানান। এ সময় তিনি ইরানের ওপর আমেরিক ও ইসরাইলের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানান।

মাওলানা হানাফি বলেন, এসব হামলায় বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা হয়েছে, যার ফলে আঞ্চলিক পর্যায়ে গুরুতর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

যুদ্ধ পরিস্থিতির ধারাবাহিকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, যুদ্ধের অব্যাহত বিস্তার অঞ্চল ও জাতিগুলোর কল্যাণ বয়ে আনে না। সমস্যার সমাধান অবশ্যই সংলাপ ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে হওয়া উচিত।

পরিশেষে, মাওলানা আবদুস সালাম হানাফি যুদ্ধে নিহতদের স্মরণে সংরক্ষিত শোকবইয়ে স্বাক্ষর করেন। তিনি দৃঢ়ভাবে বলেন, আফগান জাতি ইরানের জনগণের পাশে থাকবে।

সূত্র: হুরিয়াত রেডিও

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ