spot_img
spot_img

পতিত ফ্যাসিবাদ অনলাইনে শক্তি প্রদর্শন করছে : নাহিদ ইসলাম

পরাজিত পতিত ফ্যাসিবাদ রাজপথ থেকে পরাজিত হয়ে এখন অনলাইনে শক্তি প্রদর্শন করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম।

তিনি বলেন, ফেসবুকে প্রচুর গুজব রটানো হচ্ছে, ফেক আইডি খুলে বিভিন্ন মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। আমরা যেন মিথ্যা তথ্য ও গুজবে বিশ্বাস না করি।

শনিবার (১২ সেপ্টেম্বর) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, এটা আমার সৌভাগ্য যে, আমাদের আবু সাঈদ যে বিশ্ববিদ্যালয়ে শহীদ হয়েছেন, আমি সে বিশ্ববিদ্যালয়ে এসেছি এবং ছাত্র প্রতিনিধি হিসেবে কাজ করছি। বৈষম্য-বিরোধী আন্দোলনের অগ্রসৈনিক হিসেবে শহীদ আবু সাঈদকে আমরা স্মরণ করব।

তিনি বলেন, আবু সাঈদ যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং যে বিশ্ববিদ্যালয় গণঅভ্যুত্থানের লড়াই শুরু করেছে, সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক অবহেলিত থাকবে না। তাদেরকে সর্বাত্মক অগ্রাধিকার দেওয়া হবে।

বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ