spot_img
spot_img

উগ্রবাদ ইস্যুতে ভারত বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে : নাহিদ ইসলাম

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ভারত চায় বাংলাদেশে উগ্রবাদ চলুক, সেই পরিস্থিতি বিশ্বকে দেখাতে চায়। তাই ভারতে চলমান উগ্রবাদ ঢাকতে বাংলাদেশে উগ্রবাদ চলছে বলে অপপ্রচার চালানো হচ্ছে।

শনিবার (১২ অক্টোবর) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, রাজপথের পরাজিত শক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের শক্তি প্রদর্শনের মাধ্যমে দেশকে নিয়ে মিথ্যা ও গুজব ছড়াচ্ছে। তারা ফেক আইডি খুলে এরকম গুজব ছড়াচ্ছে। আমাদের এসব বিষয়ে আরও সচেতন হতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ