spot_img
spot_img

জাতি গঠনের যে সুযোগ তৈরি হয়েছে, তা নষ্ট হলে দেশ অনেক পিছিয়ে যাবে : ড. ইউনূস

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জাতি গঠনের যে সুযোগ তৈরি হয়েছে তা ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে হবে। ই সুযোগ নষ্ট হলে বাংলাদেশ অনেক পিছিয়ে যাবে।

রোববার (২৭ অক্টোবর) সকালে ঢাকা সেনানিবাসে নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ গঠন অনুষ্ঠানে এসব কথা বলেন ইউনূস।

প্রধন উপদেষ্টা দেশের স্বার্থে সবাইকে বিভেদ ভুলে কাজ করার আহ্বান জানান।

এই অনুষ্ঠানের মাধ্যমে দুই বাহিনীর পর্ষদ গঠিত হয়। জাতির এই অগ্রযাত্রায় নৌ বাহিনী ও বিমান বাহিনী বরাবরের মতো দক্ষতার সাথে জনগনের পাশে থাকবে বলে আশা করেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, বিগত দিনে যেমন সহযোগিতা পেয়েছে আগামীতেও যেন জনগণ তা পায়, এই প্রত্যাশা ব্যক্ত করেন। তাই দক্ষ নেতৃত্ব দিতে এবারের পরিচালনা পর্ষদকে তা সঠিক ভাবে পালনের আহ্বান করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ