spot_img

উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার সঙ্গে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল যাবে বলেও জানা গেছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, ম্যাডামকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার একটি প্রক্রিয়া চলমান আছে। সেটি নির্ভর করছে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ওপর।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিতে একটি চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে। সেখানে তার সঙ্গে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল যাওয়ার জন্যও তালিকা দেওয়া হয়েছে।

তবে, কবে খালেদা জিয়াকে চিকিৎসা জন্য লন্ডনে নেওয়া হবে তা এখনো জানা যায়নি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ