spot_img

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে তৌহিদী জনতার ঢল

তাবলীগ ক্বওমী মাদ্রাসা ও দ্বীন রক্ষর্থে ইসলামি মহাসম্মেলনকে কেন্দ্র করে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আলেম-ওলামা ও তৌহিদি জনতার ঢল নেমেছে।
গতকাল থেকেই সারাদেশের ধর্মপ্রাণ মুসলমানগণ রাজধানীতে আসতে থাকেন।

আজ মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৯টা থেকে শুরু হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে এই সম্মেলন।

সরেজমিনে গুলিস্তান, কাকরাইল, শাহবাগ, নীলক্ষেতসহ সোহরাওয়ার্দীর দিকে আসা প্রতিটি রাস্তায় ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি দেখা গেছে। অন্যদিকে, শাহবাগ, নীলক্ষেত, ঢাকা মেডিকেল, সচিবালয় ও হাইকোর্টের সামনের দিক দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সোহরাওয়ার্দীর সামনে দিয়ে যেতে চাওয়া গাড়িগুলোকে পুলিশ ব্যারিকেড দিয়ে নিয়ন্ত্রণ করছে। এদিকে যেতে চাওয়া গাড়িগুলোকে বিকল্প পথে গন্তব্যস্থলে যাওয়ার পরামর্শ দিচ্ছে।

বিভিন্ন মাদ্রাসা শিক্ষার্থিগণ রাস্তা, মোর ও সম্মেলনস্থলের বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা রক্ষায় নিজ ইচ্ছায় স্বেচ্ছাসেবির কাজে নিয়োজিত রয়েছেন এবং সম্মেলন সফলতার সর্বাধিক চেষ্টা করে যাচ্ছেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ