spot_img

আ’লীগকে পুনর্বাসনের উদ্যোগ যারা নেবে, ইতিহাসে তারা গণশত্রু হিসেবে চিহ্নিত হবে : হাসানাত আব্দুল্লাহ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে, তাদেরকে ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত করবে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা লেখেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ছেলেদের রক্তের ওপর পা রেখে দিল্লিকে কিবলা বানিয়ে ক্ষমতার মসনদে যাওয়ার আকাঙ্ক্ষা জনগণের মুক্তির নিয়তের সঙ্গে বিশ্বাসঘাতকতা। আওয়ামী পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে, তাদেরকে ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত করবে।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে যারা ধারন করে,যারা গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চায়,তারা ২৪ পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি ছাড়া আওয়ামী লীগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আর কোনো দ্বিতীয় বক্তব্য দিতে পারে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ