spot_img
spot_img

প্রথম আলো কার্যালয়ের সামনে আন্দোলকারীদের উপর পুলিশের লাঠিচার্জ

দেশবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রথম আলোর বন্ধের দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলোর কার্যালয়ের সামনে আন্দোলকারীদের উপর লাঠিচার্জ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দৈনিক প্রথম আলোর কার্যালয়ের সামনে একদল বিক্ষোভকারী অবস্থান করছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে বিক্ষোভকারীদের ধাওয়া দেয় পুলিশ। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশকে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করতে দেখা যায়।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. ইসরাইল হাওলাদার গণমাধ্যমকে জানান, সন্ধ্যার পর প্রথম আলো অফিসের সামনে একটু ঝামেলা হয়েছিল। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

বিক্ষোভকারীরা জানান, প্রথম আলো ও ডেইলি স্টার ভারতীয় আগ্রাসনে সহায়তা করছে। তাই তাদের তওবা করার জন্য এ জিয়াফত কর্মসূচি করা হচ্ছে। এখানেই রান্না করে সবাইকে খাওয়ানো হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ