spot_img

যে কারণে আন্তর্জাতিক সংগঠনগুলোকে দেশের কারাগার পরিদর্শনের আহ্বান জানাল আফগানিস্তান

২০২১ সালে তালেবানের ক্ষমতা গ্রহণের পর থেকে ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের বিষয়ে একের পর এক অপপ্রচারে লিপ্ত হতে দেখা গিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনগুলোকে। এবার দেশটির সাবেক পার্লামেন্ট সদস্য আল্লাহ গুল মুজাহিদের উপর কারাগারে নির্যাতন হয়েছে বলে দাবি তুলেছে এসব সংগঠনগুলো।

তবে এমন দাবি উড়িয়ে দিয়ে এসব সংগঠনগুলোকে আফগানিস্তানের কারাগারগুলো পরিদর্শনের আহ্বান জানিয়েছেন তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকার।

সোমবার (২ ডিসেম্বর) আফগানিস্তানের কারাগার প্রশাসনের প্রধান মুহাম্মাদ ইউসুফ মেস্তারি এমন আহ্বান জানিয়ে বলেন, “আফগান কারাগারগুলোতে বন্দীদের সাথে কেমন আচরণ করা হয় তা পরিদর্শনের জন্য আমরা আন্তর্জাতিক সংগঠনগুলোকে উদাত্ত আহবান জানাই। তবে শর্ত হলো, প্রতিবেদনে অবশ্যই কারাগারের বাস্তবতা তুলে ধরতে হবে।”

সাবেক পার্লামেন্ট সদস্য আল্লাহ গুল মুজাহিদের বিষয়ে মেস্তারি বলেন, “তিনি আমাদের সাথেই জীবিত আছেন। তাকে মৃত্যুদণ্ড অথবা ন্যূনতম পরিমাণেও নির্যাতন করা হয়নি। তিনি বর্তমানে পুল-ই-চরখি কারাগারে বন্দি রয়েছেন।

মেস্তারি বলেন, গত তিন বছরের রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা ঘোষণার মাধ্যমে প্রায় ১৫ থেকে ১৬ হাজার কারাবন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আফগানিস্তানে বর্তমানে কারাগার রয়েছে মোট ৪০টি। এছাড়া ২২৬টি জেলায় একটি করে আটককেন্দ্র রয়েছে।

সূত্র: তোলো নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ