আগামীকাল বাংলাদেশ ইমাম-মুসল্লী কল্যাণ পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে।
শুক্রবার (৬ ডিসেম্বর) আসর নামাজের পর রাজধানী ঢাকার শ্যামপুরে ধেলাইপাড় উচ্চ বিদ্যালয় মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হবে।
বাইতুন নূল কোম্পানি বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা আনোয়ার হামিদীর সভপতিত্বে মাহফিলে বক্তব্য রাখবেন, মধুপুরের পীর আল্লামা আব্দুল হামিদ, মাওলানা মামুনুল হক, মুফতী সাখাওয়াত হুসাইন রাজী, মাওলানা রশিদ আহমদ, মুফতী সিবগতুল্লাহ নূর ও মাওলানা উবায়দুল্লাহ মাযহারী।











