spot_img
spot_img

সকলে মিলে জাতীয় সরকার গঠন করবো : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা যারা একসাথে (ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে) আন্দোলন করেছি, আমরা চাই, সকলে মিলে এমন একটা সরকার গঠন করতে সেখানে সব মানুষ তাদের মতামত রাখতে পারেন। সকলে মিলে কাজ করতে পারি সেজন্য আমরা জাতীয় সরকারের কথা বলেছি।

আজ রোববার (৮ ডিসেম্বর) বিকেলে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে রাষ্ট্র মেরামতে বিএনপির ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক নিয়ে প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপি নেতারা আন্দোলন করেছে, তবে একক বিএনপির আন্দোলন সফল হয়নি। আরও অনেকগুলো রাজনৈতিকত দল এবং সমাজের প্রতিটি পেশার মানুষ একসাথে নেমে এসেছিল বলেই স্বৈরাচার সরকার দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে।

আগামী দিনের রাষ্ট্র পরিচালনায় আন্দোলনকারী সব দলের যেন অংশগ্রহণ থাকে উল্লেখ করে তারেক রহমান বলেন, আমরা যারা একসাথে আন্দোলন করেছি। আমরা চাই সকলে মিলে এমন একটা সরকার গঠন করতে সেখানে সব মানুষ তাদের মতামত রাখতে পারেন। সকলে মিলে কাজ করতে পারি। আমরা সেজন্যই বলেছি, উচ্চকক্ষ ও নিম্নকক্ষের কথা। যারা সরাসরি রাজনীতিতে জড়িত নন, কিন্তু তারা দেশের জন্য কাজ করতে চান। রাষ্ট্র পুনগঠনে যুক্ত হতে চান। এর মধ্যে হতে পারে সাংবাদিক, হতে পারে চিকিৎসক, হতে পারে আইনজীবী, হতে পারে কবি, সাহিত্যিক, শিল্পী, ব্যবসায়ী বিভিন্ন পেশার লোক। তাদের প্রতিনিধিত্বের জন্য আমরা বলেছি, উচ্চ কক্ষ। যারা সেখানে যুক্ত হয়ে রাষ্ট্র বিনির্মাণে কাজ করতে পারবেন।

তারেক রহমান বলেন, দেশে এই মুহূর্তে রাজনৈতিক দল হিসেবে বড় দল বিএনপি। বিএনপির প্রতি মানুষের আস্থাও তাই বেশি। এই আস্থা আর সম্ভাবনাকে তখন আমরা সফল করতে পারবো যখন সকলকে ঐক্যমতে আনতে পারবো। বিভিন্ন জনের বিভিন্ন মতামত থাকবে। আমাদের এই ৩১ দফা শেষ না, বা পরিবর্তন করা যাবে না, এমনটা নয়। অবশ্যই এটাতে পরিবর্তন করা যাবে। কোনো ব্যক্তি বা সংগঠন বা দল যদি ভালো সাজেশন দেয়। সেটা আমরা সংযোজন করবো। সব কিছুই করতে হবে ঐক্যবদ্ধভাবে। সবাইকে সাথে নিয়ে করতে হবে।

বিএনপি কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির আয়োজনে প্রধান প্রশিক্ষক ছিলেন, বিএনপির মিডিয়া সেলের আহবায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল। রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, শারমীন টুটুল প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ