spot_img

এবার সিরিয়ার নৌ-সক্ষমতাকে নিশানা বানিয়েছে ইসরাইল; ধ্বংস করা হয় ৬টি যুদ্ধ জাহাজ

বৈমানিক সক্ষমতা ধ্বংসের পর এবার সিরিয়ার নৌ-সক্ষমতাকে নিশানা বানিয়েছে মার্কিন মদদে গাজ্জায় গণহত্যা চালিয়ে যাওয়া ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বৈশ্বিক সমুদ্র নিরাপত্তা ও পর্যবেক্ষণ বিষয়ক ব্রিটিশ প্রতিষ্ঠান আমব্রে এবিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, সোমবার সিরিয়ার লাতাকিয়া বন্দরে হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইলের দখলদার সেনারা। এতে দেশটির অন্তত ৬টি যুদ্ধ জাহাজ ধ্বংস হয়।

আমাদের ভিডিওতে ধরা পড়ে যে, বন্দরের কোনো ক্ষতি ছাড়ায় ১টি ভ্যাসেল ও ৫টি সামুদ্রিক যুদ্ধ জাহাজ ডুবে রয়েছে।

অপরদিকে সিরিয়ার নিরাপত্তা সংস্থার পক্ষ থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়, দেশের ক্ষমতায় বসতে যাওয়া আসাদ বিরোধীরা যেনো যুদ্ধের বৈমানিক ও নৌ সক্ষমতা হারায় সেই লক্ষ্যে সোমবার বিভিন্ন সামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরাইল। লাতাকিয়া বন্দরের অদূরের বৈমানিক অস্ত্র ও সরঞ্জাম সংযুক্ত কেন্দ্রেও হামলা চালিয়ে এর সক্ষমতা ধ্বংস করে দেওয়া হয়।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ