spot_img

৩১৮ জেলায় হাসপাতাল নির্মাণ করতে যাচ্ছে আফগানের ইমারাত সরকার

৩১৮ জেলায় হাসপাতাল নির্মাণ করতে যাচ্ছে আফগানিস্তানের ইমারাতে ইসলামিয়ার সরকার।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে দেশের ৩১৮ জেলায় হাসপাতাল নির্মাণ করতে যাচ্ছে ইমারাতে ইসলামিয়ার সরকার। গত বুধবার এসব নির্মাণে ৬ বিলিয়নের অধিক অর্থ বরাদ্দ দেওয়া হয়।

আরো বলা হয়, আমিরুল মুমিনীনের জারি করা বিশেষ ফরমানে ইতিমধ্যে বিভিন্ন জেলায় হাসপাতালের নির্মাণ কাজ শুরু করে দেওয়া হয়েছে। লোগার, গজনী, ফারাহ প্রদেশের জেলাগুলোর হাসপাতাল নির্মাণ সামগ্রী কেনাও সম্পন্ন হয়েছে। শীগ্রই সেখানকার নির্মাণ কাজও শুরু হবে।

মানসম্মত স্বাস্থ্য পরিষেবা বাড়াতে ও পুরো দেশের মানুষ যেনো সমমানের এক ও অভিন্ন স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারে সেই লক্ষ্যে এসব কার্যক্রম হাতে নিয়েছে আমাদের সরকার।

সূত্র: বাখতার

spot_img
spot_img
spot_img

সর্বশেষ