spot_img

‘নিউ কাবুল সিটির’ প্রথম ফেজের কাজের উদ্বোধন করলেন আফগান ডেপুটি প্রধানমন্ত্রী

ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের দীর্ঘমেয়াদী প্রকল্প ‘নিউ কাবুল সিটির’ প্রথম ফেজের কাজের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন আফগানিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী মাওলানা আব্দুল সালাম হানাফী।

তিনি জানান, নিউ কাবুল সিটির প্রথম ফেজে ১১ লাখ মানুষের জন্য ২ লক্ষ ৫০ হাজার ঘর নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে এই কাজের জন্য প্রায় সাড়ে ৬০০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছেন দেশটির ব্যবসায়ীরা। প্রথম ফেজের মধ্যে বাণিজ্যিক, কৃষি ও বিনোদনমূলক এলাকা অন্তর্ভুক্ত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দেশটির শিল্প ও বাণিজ্যমন্ত্রী নুরুদ্দিন আজিজি এবং ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস স্তনিকজাই।

অনুষ্ঠানে, বিদেশে বসবাসরত আফগান ব্যবসায়ীদের দেশে ফিরে এসে অর্থনৈতিক পুনর্গঠনের জন্য আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী স্তনিকজাই।

শিল্প ও বাণিজ্যমন্ত্রী নুরুদ্দিন আজিজি তার বক্তব্যে বলেন, বিনিয়োগের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আফগান বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের এটাই সঠিক সময়।

প্রসঙ্গত, ‘নিউ কাবুল সিটি’ একটি বৃহৎ প্রকল্প। আগামী ১৫ বছর পর্যায়ক্রমে এটি নির্মাণ করা হবে। যার মোট আয়তন ১ লক্ষ ৮৫ হাজার একর। এটি বর্তমান কাবুল শহরের দেড় গুন বড় হবে।

সূত্র: আমু টিভি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ