spot_img
spot_img

সিরিয়া সরকার চাইলে সামরিক প্রশিক্ষণ দিতে প্রস্তুত তুরস্ক

স্বৈরাচার বাশার আল-আসাদ সরকারের পতনের পর সিরিয়ার দায়িত্ব নেওয়া নতুন সরকারের আগ্রহ থাকলে সেখানে সামরিক প্রশিক্ষণ দিতে প্রস্তুত তুরস্ক বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার।

তিনি বলেন, আঙ্কারার সঙ্গে অনেক দেশেরই সামরিক সহযোগিত ও প্রশিক্ষণের চুক্তি রয়েছে। তাই সিরিয়ার নতুন সরকার যদি এ ধরনের সহযোগিতা চায় তাহলে তা দিতে প্রস্তুত তুরস্ক।

এক প্রতিবেদনে এ তথ্য জারিয়েছে বার্তাসংস্থা রয়টার্স

ইয়াসার গুলার বলেন, সিরিয়ার নতুন প্রশাসন জানিয়েছে তারা সব সরকারি প্রতিষ্ঠান, জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাকে শ্রদ্ধা করে। সুতরাং আমাদের দেখা দরকার সেখানের নতুন প্রশাসন কি করে এবং এজন্য তাদের সুযোগ দেওয়া দরকার।

সূত্র: রয়টার্স

spot_img
spot_img
spot_img

সর্বশেষ