spot_img

বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে আমৃত্যু লড়ে যাব : মাহিন সরকার

বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের কেন্দ্রিয় নেতা মাহিন সরকার বলেছেন, বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে না পারা অন্তর্বর্তী সরকারের বড় ব্যর্থতা। চার মাস পেরিয়ে গেলেও কমিশন গঠনে গড়িমসি করা জনগণের আকাঙ্ক্ষার প্রতি অবহেলা এবং প্রহসনের শামিল। এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে আমৃত্যু লড়ে যাব।

সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় ফেসবুক পোস্টে তিনি এ কথা লিখেন।

মাহিন লিখেছেন, জুলাই গণঅভ্যুত্থানের একজন নগণ্য অংশীদার হিসেবে আমি মাহিন সরকার বিডিআর হত্যাকাণ্ডের ভিক্টিম পরিবারগুলোকে সাথে নিয়ে আগামীকাল (১৭ই ডিসেম্বর) আইন উপদেষ্টার কার্যালয় এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও করব। আমার সাথে যদি কেউ না-ও যায়, এমনকি পুরো বাংলাদেশের একজন-ও যদি আমার পক্ষে না থাকে তবুও আমি আমার এই দৃঢ় অবস্থান থেকে বিন্দুমাত্র পিছু হটবো না। কোনো ভিনদেশী পরাশক্তি কিংবা হাজারো শহীদের রক্তের বিনিময়ে ক্ষমতায় আসীন হওয়া এই অন্তর্বর্তী সরকারও যদি আমার বিরুদ্ধে অবস্থান নেয় তবুও আমি বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে আমৃত্যু লড়ে যাব। এই বিচার নিশ্চিত না করা পর্যন্ত সংস্কার কার্যক্রম কিংবা কমিশন গঠনের নামে দীর্ঘসূত্রিতার কোনো পদক্ষেপকে আমি গ্রাহ্য করব না।

তিনি লিখেন, বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে না পারা অন্তর্বর্তী সরকারের বড় ব্যর্থতা। চার মাস পেরিয়ে গেলেও কমিশন গঠনে গড়িমসি করা জনগণের আকাঙ্ক্ষার প্রতি অবহেলা এবং প্রহসনের শামিল।

তিনি আরও লিখেন, একাত্তরে বাংলাদেশের আপামর মুক্তিকামী জনতার অর্জিত বিজয়কে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত তাদের নিজেদের জয় বলে আখ্যা দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এমতাবস্থায় বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিয়ে অবহেলা করা এবং ভারতের এমন ইতিহাস বিকৃতির স্পষ্ট প্রতিবাদ না জানানো আমাদের স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ।

মাহিন সরকারের ঘোষণার প্রতি সংহতি জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ফেসবুক পোস্টে লিখেন, আমি আমার ভাই মাহিনের পাশে আছি। বিডিআর হত্যাকাণ্ডের বিচার হতেই হবে।

পোস্টটিতে তিনি আইএমউইথমাহিন হ্যাশট্যাগও ব্যবহার করেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ