spot_img
spot_img

সিরিয়ায় ইসরাইল সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর উপর হামলা অব্যাহত রেখেছে তুরস্ক

সিরিয়াতে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠী এসডিএফের (সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স) উপর হামলা অব্যাহত রেখেছে তুরস্ক। যার দরুন আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ভোর রাতে সিরিয়ার রাক্কা প্রদেশের জুর আল আসওয়াদ এলাকায় আবারও বিমান হামলা চালিয়েছে তুর্কি সৈন্যরা।

সিরিয়ার স্বাধীন গণমাধ্যম লেভেন্ট টুয়েন্টিফোর বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে বিবৃতিতে, তুর্কি বাহিনীর সম্ভব্য আক্রমণের প্রস্তুতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা যায় এসডিএফ প্রধানকে।

উল্লেখ্য, সিরিয়াতে এসডিএফ নামক সন্ত্রাসী গোষ্ঠিটির উপর ইহুদিবাদী ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপক সমর্থন লক্ষ্য করা যায়। গত ১১ ডিসেম্বর এসডিএফ এর উপর ব্যাপক হামলা চালায় তুর্কি বাহিনী। এর ঠিক কয়েক ঘণ্টার মধ্যেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিংকেন আঙ্কারা সফরের ঘোষণা দেন।

সূত্র: লেভেন্ট টুয়েন্টিফোর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ