spot_img
spot_img

বোবা হয়ে আছি : প্রিজন ভ্যান থেকে সাংবাদিকদের উদ্দেশ্যে পলক

জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে দায়ের করা এক মামলার তদন্তের অগ্রগতি জানাতে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ আওয়ামী লীগের গ্রেপ্তার হওয়া নেতাদেরকে। এসময় পলক গণমাধ্যমকর্মীদেরকে বলেন বোবা হয়ে আছি, দোয়া চাই।

আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনাল থেকে যাওয়ার সময় এ কথা বলেন তিনি।

ট্রাইব্যুনাল থেকে যাওয়ার সময় সংবাদিকরা পলকে জিজ্ঞে করেন, ভালো আছেন? পলক ভাই ইন্টারনেট আছে?

সাংবাদিকদের এমন প্রশ্নে জবাবে মুখে আঙুল দিয়ে কিছুক্ষণ চুপ থাকার ইশারা করে বলেন, বোবা হয়ে আছি, বোবা। আপনারা মুক্ত আছেন তো? আপনারা ভালো আছেন, আপনারা ভালো থাকলেই ভালো।

তারপর পলকসহ কয়েকজন হেভিওয়েট আসামিকে নিয়ে পুলিশের গাড়িটি ট্রাইব্যুনাল ছেড়ে চলে যায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ