spot_img

আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত সিরিয়া পুনর্গঠনে এগিয়ে আসা: প্রধানমন্ত্রী বশির

সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী মুহাম্মাদ আল বশির বলেছেন, অতীতে সিরিয়ার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল আন্তর্জাতিক সম্প্রদায়, তাই বর্তমানে সিরিয়া পুনর্গঠনে তাদের এগিয়ে আসা উচিত।

গতকাল মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এক‌ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সিরিয়ার উপর থাকা নিষেধাজ্ঞা ও‌ বৈদেশিক ফান্ড মুক্ত করে দেওয়ার আহ্বান জানান আল বশির।

তিনি আরো বলেন, “আমাদের উদ্দেশ্য ছিল বিশৃঙ্খলা এড়িয়ে সরকারি পরিষেবা চালু রাখা। আমরা এ ক্ষেত্রে শতভাগ সফল হয়েছি। কোন ধরনের ঝামেলা ছাড়াই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নিয়েছি আমরা। তবে এই মুহূর্তে ভঙ্গুর অবকাঠামো, দুর্নীতি ও ঋণের মত বড় চ্যালেঞ্জের মুখোমুখি আমরা। আর তাই আন্তর্জাতিক সম্প্রদায়কে সিরিয়া পুনর্গঠনের জন্য এগিয়ে আসার আহ্বান জানিচ্ছি।”

এছাড়াও বিদেশে থাকা সিরিয়ান শরণার্থীদের নিজ দেশে ফিরে দেশ পুনর্গঠনের জন্য এগিয়ে আশার আহ্বান জানিয়েছেন আল বশির।

সূত্র: লেভেন্ট টুয়েন্টিফোর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ