spot_img

ইনসাফ সাংবাদিকতা কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

দেশের ইসলামী ঘরানার প্রথম অনলাইন পত্রিকা ইনসাফ-এর সাংবাদিকতা কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে কোর্স সমাপ্তকারী ১৩ জন উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সনদ প্রদান করেন ইনসাফ সম্পাদক ও কোর্স পরিচালক সাইয়েদ মাহফুজ খন্দকার।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর ফকিরাপুলস্থ হোটেল সেন্ট্রাল ইন-এ (হোটেল রাহমানিয়া) এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

এতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, সিয়ান পাবলিকেশনের স্বত্বাধিকারী আহমাদ রফিক, ডা. শামসুল আরিফিন শক্তি, দিগন্ত টেলিভিশনের বার্তা প্রধান শাহীন হাসানাত, তালিমুদ্দীন ফিল্ম সোসাইটির শামীম আজাদ, জাতীয় লেখক পরিষদের সভাপতি সৈয়দ শামসুল হুদা, ক্যারিয়ার বাংলাদেশের চেয়ারম্যান মুফতী আফজাল হোসাইন প্রমূখ।

ইনসাফ সম্পাদক ও কোর্স পরিচালক সাইয়েদ মাহফুজ খন্দকারের হাত থেকে এবার কোর্স সমাপ্তির সনদ গ্রহণ করে তৌফিক আল-ফারিস, ফয়জুল গণী জাহেদ, মাহবুব রাস্তীন, আবু হোরায়রা আয-যাহরান, যিকরুল্লাহ সিরাজী, আবু নাইম, আবু বকর, রাকিবুল ইসলাম, তসলিম ইসলাম অভি, বেলাল হোসাইন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ