spot_img
spot_img

নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

শরীয়তপুরের সখিপুর থেকে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের রিয়াদ ওরফে রাব্বি পাইক ও নাদিম খান নামে দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৫ জানুয়ারী) গ‌ভীর রা‌তে সখিপুর থানার চরভাগা ইউনিয়নের তাদের নিজ বাড়ি থেকে দুজনকেই গ্রেফতার করে সখিপুর থানা পুলিশ।

রাব্বি চরভাগা মালত কান্দি গ্রামের বাসিন্দা মাসুদ পাইকের ছেলে। তারা উভয় একই এলাকার বাসিন্দা। সে চরভাগা সরকারি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাব্বীর বাড়িতে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার কারণে তাকে গ্রেফতার করা হ‌য়ে‌ছে।

সখিপুর থানা অফিসার ইনচার্জ মো. ওবায়েদুল হক বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের দুইজনকে গ্রেফতার করা হয়েছে। আজ তাদেরকে আদল‌তে প্রেরণ করা হ‌বে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ