spot_img

অভিনয় ছেড়ে ‘দ্বীনের পথে’ তামিম মৃধা

বাংলাদশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তামিম মৃধা অভিনয়ের জগৎ ছেড়ে দ্বীনের পথে এসেছেন। এখন থেকে তিনি আর মূল ধারায় কাজ করবেন না বলেও ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) তামিমের বড় ভাই সাকিব এম তালহা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।

সকলের হেদায়েত কামনা করে এম তালহা লিখেছেন, আমার ভাই তামিম মৃধা মূলধারার মিডিয়াতে কাজ করা ছেড়ে দিয়েছেন। আশা করি আপনারা তাকে (তামিম) সমর্থন করবেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।

এদিকে নেটিজেনরা তামিমমে শুভেচ্ছা জানিয়েছেন। সুমন আহমাদ নামে একজন লিখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা ভাই তামিম মৃধাকে কবুল করুন। হেদায়েত এই দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত। দ্বীনের উপর ভাইকে আল্লাহ অটুট রাখুন।

আরেকজন লিখেন, তামিম ভাইকে অনেক আগে থেকেই চিনি। এর আগে তার এতোবড় দাড়ি দেখি নাই। হয়ত কামব্যক করতে পারে। আল্লাহ তাকে দ্বীনের জন্য কবুল করুন। আমরা আশাবাদী হতেই পারি।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ