spot_img

এবার কুমিল্লার সাবেক এমপি বাহারের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

সারাদেশে বুলডোজার কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে নগরীর মুন্সেফে অবস্থিত বাহারের তিনতলা বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

এসময়, বাহারের বাড়ির দরজা-জানালা ভাঙার চেষ্টা করা হয়। ইটপাটকেল নিক্ষেপ করেন তারা। তবে বুলডোজার বা অন্য কোনো মেশিন না থাকলেও হাতে থাকা শাবল, লাঠি দিয়ে ভাঙচুর করা হয়। একপর্যায়ে অকটেন ও পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন বাহারের বাড়িটিতে।

এর আগে রাত সাড়ে ১২টার দিকে কুমিল্লা নগরীর রামঘাট এলাকায় অবস্থিত কুমিল্লা মহানগর ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুরের করা হয়। বিক্ষুব্ধরা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের প্রধান ফটকের সামনে থাকা ইটের গাঁথুনি ভেঙে ফেলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান বলেন, পতিত স্বৈরাচার হাসিনা ভারতে বসে ষড়যন্ত্রে মেতেছেন। তিনি সেখানে বসে দেশ নিয়ে ষড়যন্ত্র করছেন। হাসিনা দেশ থেকে পালানোর পর আবার কখনো ভিডিও বার্তা, কখনো অডিও বার্তার মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছেন। ফ্যাসিস্ট হাসিনার এসব অপতৎপরতা দেশের ছাত্র-জনতা মেনে নেবে না। তাই বিক্ষুব্ধ ছাত্র-জনতা আওয়ামী লীগের অফিস ভাঙচুর শেষে বাহারের বাড়িতে ভাঙচুর করে আগুন দিয়েছে। সাবেক এমপি বাহার বছরের পর বছর ধরে কুমিল্লার মানুষের ওপর অত্যাচার ও নির্যাতন চালিয়েছেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ