spot_img

স্মৃতি হিসেবে মুজিবের ধানমন্ডি ৩২ নাম্বার বাড়ির ‘ইট’ নিয়ে যাচ্ছে মানুষ

ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পরেই মুজিবের ধানমন্ডি ৩২ নাম্বার বাড়িতে আগুন দিয়ে পুরিয়ে দেওয়া হয়। এবার সে পোড়া বাড়িকেই বুল্ডোজার দিয়ে ভেঙ্গে তার ইট খুলে নিয়ে যাচ্ছে মানুষরা।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত কটি ক্রেন ও দুটি এক্সকেভেটর দিয়ে বাড়িটি ভাঙা শুরু হয়। রদিন বৃহস্পতিবার সকালেও একটি এক্সকেভেটর দিয়ে চলে বাড়ি ভাঙার কাজ।

বাড়িটির অর্ধেকের বেশি অংশ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। গত দুই দিনের মতো শুক্রবারও সেখানে উৎসুক জনতার ভিড় দেখা গেছে। কেউ একা, কেউ আবার পরিবার নিয়ে এসেছেন বিধ্বস্ত বাড়িটি দেখতে এবং ছবি তুলতে।

এছাড়া ভাঙারি দোকানি ও নিম্নআয়ের মানুষেরা ব্যস্ত ধ্বংসস্তূপ থেকে লোহার রড কাটায়। হাতুড়ি, শাবল, লোহা কাটার ব্লেড দিয়ে যে যার মতো সেগুলো কেটে নিচ্ছেন। এসব নিম্নআয়ের মানুষের মধ্যে নারী, পুরুষ, কিশোরও রয়েছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ