spot_img

গাজীপুরে মোটরসাইকেলে এসে বৈষম্যবিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলি

গাজীপুর শহরের ভাওয়াল রাজবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা এই গুলি ছুড়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. নয়ন দেওয়ান।

তিনি জানান, সন্ধ্যায় শহরের জোর পুকুরপাড়ের দিক থেকে মোটরসাইকেলে করে এসে এক ব্যক্তি গুলি করে পালিয়ে যায়। এতে গুলিবিদ্ধ হয়েছেন মোবাশ্বের হোসেন নামের এক ছাত্র।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ