spot_img
spot_img

সরকারের দ্বিতীয় ইনিংসে জনগণ জুলাই বিপ্লবের প্রতিফলন দেখতে চায় : মাওলানা ইমতিয়াজ

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের দ্বিতীয় ইনিংসে দেশের জনগণ জুলাই বিপ্লবের প্রতিফলন দেখতে চায়। কোনো দলের কাছে নতি স্বীকার না করে জনতার আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারের সামনে এগুবে এটাই আমাদের প্রত্যাশা।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত নগর ও থানা কমিটির যৌথসভায় তিনি এ কথা বলেন।

মাওলানা ইমতিয়াজ বলেন, সংস্কারবিহীন যেন তেন কোনো নির্বাচন দেশের জনগণ মেনে নিবে না। সরকারের উচিত দেশের সিংহভাগ রাজনৈতিক দলের মতামতের গুরুত্ব দিয়ে পিআর পদ্ধতির নির্বাচনব্যবস্থা চালু করা। বাংলাদেশের মানুষ যাতে নতুন করে আর কোনো ফ্যাসিবাদের যাঁতাকলে পিষ্ট না হতে হয় সেদিকে মনোযোগ দেয়া।

মাওলানা ইমতিয়াজ আলম সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, আলহাজ আলতাফ হোসাইন, আলহাজ আনোয়ার হোসাইন, আলহাজ আবদুল আউয়াল মজুমদার, আলহাজ ফজলুল হক মৃধা, আলহাজ নজরুল ইসলাম খোকন, শেখ আবু তাহের, মাওলানা মুফতি আবদুল আহাদ, মাওলানা নাজিমুদ্দিন প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ