spot_img
spot_img

চলতি মাসে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না হলে রাজনৈতিক শক্তিগুলো সিদ্ধান্ত নেবে : সালাহউদ্দিন

চলতি মার্চ মাসের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলে দেশের রাজনৈতিক দলগুলো বসে ভিন্ন সিদ্ধান্ত নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়ে তিনি বলেন, ইনিয়ে-বিনিয়ে বিদেশি মিডিয়ায় না বলে দেশে সংবাদ সম্মেলন করে রোডম্যাপ ঘোষণা করুন। সংস্কার প্রস্তাব নিয়ে নির্বাচনী রোডম্যাপ ফেলে রাখার কারণ নেই।

আজ শনিবার (১ মার্চ) দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ত্যাগ ও নেতৃত্ব শীর্ষক আলোচনা সভা ও নন্দিত নেত্রী খালেদা জিয়া বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, যারা গণপরিষদের বিষয় সামনে আনছে, দ্বিতীয় রিপাবলিকের কথা আনছে। হয় তারা বোঝে না, নয়তো জেনেশুনে গণতান্ত্রিক প্রক্রিয়াকে দীর্ঘায়িত করার ষড়যন্ত্র করছে।

যারা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছেন, তাদের উদ্দেশ্যে সালাহউদ্দিন বলেন, ৫ আগস্ট কি মেম্বার-চেয়ারম্যান করার জন্য হয়েছিল? এগুলো মূলত গণতান্ত্রিক প্রক্রিয়াকে দীর্ঘায়িত করতে চায় একটি গোষ্ঠী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ