spot_img
spot_img

অবিলম্বে জুলাই গণহত্যার বিচার কার্যক্রম দেখতে চাই : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ২০২৪ সালের জুলাই মাসে স্বৈরাচারী, ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে যে গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল, তাতে বাংলাদেশের নানান শ্রেণি-পেশার মানুষ জীবন দিয়েছেন। পুরো পৃথিবী জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার সাক্ষী। আমরা অবিলম্বে তার বিচার কার্যক্রম দেখতে চাই।

আজ মঙ্গলবার (৪ মার্চ) সকালে দলের নেতাকর্মীদের নিয়ে ঢাকার রায়েরবাজার কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, পুরো বাংলাদেশে না কেবল, পৃথিবীতেই কোনও স্বৈরাচারি, কোনও জালেম যাতে এই ধরনের কার্যক্রম করার আগে, গণহত্যা করার আগে একবার ভেবে নেয়, এইরকম কঠোরতম বিচার হওয়া উচিত। এটা নির্দশন হিসাবে থাকা উচিত পুরো পৃথিবীর ইতিহাসে।

নাহিদ ইসলাম আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে আমরা আমাদের, এনসিপি’র, প্রস্তাবনা হাজির করেছি। আমরা মনে করি, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন একটি সংবিধান, একটি প্রকৃত গণতন্ত্রে উত্তরণ হতে আমাদের সহায়তা করবে। সেই জায়গায় আমাদের দাবি আমরা বলেছি। আমাদের যে জাতীয় নির্বাচন, সেটি গণপরিষদ নির্বাচন ও সংসদ নির্বাচন আকারে করা যেতে পারে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ