মঙ্গলবার | ৩ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

মক্কায় উদ্বোধন হলো কুরআন জাদুঘর

সৌদি আরবের মক্কা শহরে হেরা সাংস্কৃতিক বিভাগে খোলা হয়েছে কুরআন জাদুঘর। মক্কার উপ-গভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল আব্দুল আজিজ সম্প্রতি এই জাদুঘরটির উদ্বোধন করেন।

বুধবার (৫ মার্চ) বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আরব নিউজ।

সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়, পবিত্র কুরআন নিয়ে জাদুঘরটি তৈরি করা হয়েছে। কুরআন মুসলিমদের পথ পদর্শক, সেটির ওপর আলোকপাত করা হয়েছে এই জাদুঘরে। এই বিষয়গুলো স্থানীয় ও পর্যটকদের ধর্মীয় এবং সাংস্কৃতিক অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে।

এই জাদুঘরে আছে বিরল কিছু পান্ডুলিপি। কুরআনের ঐতিহাসিক কপি। এছাড়া ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান (আঃ)-এর আমলের কুরআনের ছবিও এখানে সংগৃহিত আছে। সঙ্গে আছে কিছু প্রাচীন পাথর। যেগুলোতে কুরআনের আয়াত খোদাই করা আছে।

জাদুঘরটিতে একটি ডিসপ্লে রয়েছে, যেটিতে কুরআন শরীফ অবতীর্ণ হওয়া এবং এটি সংরক্ষণের ইতিহাস চিত্রায়িত করা হয়েছে। যার মাধ্যমে কুরআন সম্পর্কে দর্শনার্থীরা অনেক কিছু জানাতে পারবেন।

সূত্র: আরব নিউজ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ