spot_img

দ্রুত নির্বাচন হলে দেশের জন্য কল্যাণ হবে : জমিয়তে উলামায়ে ইসলাম

দ্রুত নির্বাচন হলে দেশের জন্য কল্যাণ হবে বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

তিনি বলেন, দ্রুত সংস্কার করে জাতীয় নির্বাচনে ব্যবস্থা করতে হবে। সংস্কার ও নির্বাচন বিপরীত কোন বিষয় নয়। যত দ্রুত নির্বাচন হবে দেশের জন্য তত কল্যাণ হবে।

আজ শনিবার (৮ মার্চ) রাজধানীর পল্টনে জমিয়তে উলামায়ে ইসলাম ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

মাওলানা আফেন্দী বলেন, ফ্যাসিস্ট হাসিনার দোসররা রাষ্ট্রের বিভিন্ন জায়গায় এখন‌ও বহাল তবিয়তে রয়েছে। খুনি হাসিনা গত ১৬ বছরে বাংলাদেশের প্রতিটি সেক্টরকে ধ্বংস করে দিয়েছে।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমীর সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা শিব্বির আহমদ, মাওলানা সলিমুল্লাহ, মাওলানা হাসান আহমদ, মুফতী ইমরানুল বারী সিরাজী, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মুফতী বশিরুল হাসান খাদিমানী প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ