spot_img
spot_img

ঐক্যবদ্ধভাবে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে হবে : বাংলাদেশ খেলাফত আন্দোলন

ঐক্যবদ্ধভাবে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।

তিনি বলেন, হাফেজ্জী হুজুর রহ. ইসলামী হুকুমত প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৮১ সালে বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রতিষ্ঠা করেছিলেন। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই দেশ থেকে সকল অনাচার, দূর্নীতি, অবিচার দূর করা সম্ভব। আমাদেরকে আমৃত্যূ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যেতে হবে। ঐক্যবদ্ধভাবে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে হবে।

আজ শনিবার (৮ মার্চ) বিকালে রাজধানীর গুলিস্তানে ইম্পেরিয়াল হোটেল অডিটোরিয়ামে বাংলাদেশ খেলাফত আন্দোলনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীর সভাপতিত্বে ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন, ড. হাসানুজ্জামান চৌধুরী, ড. খলিলুর রহমান মাদানী, মাওলানা ইসহাক মো. আবুল খায়ের, ড. মোস্তাফিজুর রহমান ইরান, মাওলানা মামুনুর রশিদ ইউসূফী, মাওলানা একেএম আশরাফুল হক্ব, মো. মমিনুল ইসলাম, ড. ফায়যুল হক, রোকনুজ্জামান রোকন, মাওলানা মোস্তাফিজুর রহমান মাহমূদী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মুফতী সুলতান মুহিউদ্দিন, এনসিপির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমীন, অ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল, মাওলানা আজীম উদ্দীন, হাজী জালালুদ্দীন বকুল, মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, অ্যাডভোকেট লিটন চৌধুরী, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, খন্দকার মিরাজুল ইসলাম, মুফতী ইলিয়াছ মাদারিপুরী, মাওলানা মাহবুবুর রহমান, ইঞ্জিনিয়ার মুফাচ্ছির হোসাইন ও মুফতি আকরাম হুসাইন প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ