ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ বলেছেন, আগামীর বাংলাদেশে কোনো লুটেরা, চাঁদাবাজ ও আদর্শ বিকিয়ে দেয়া শাসক আসতে পারবে না।
আজ রোববার (৯ মার্চ) রাজধানীর বার্ডস আই রুফটপ রেস্টুরেন্টে ইসলামী যুব আন্দোলন আয়েজিত ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আতিকুর রহমান বলেন, যুবসমাজের একমাত্র লক্ষ্য হওয়া উচিত ন্যায়নিষ্ঠ সমাজ প্রতিষ্ঠা করা। ভ্রাতৃপ্রতিম রাজনৈতিক যুব সংগঠনগুলোর ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই আমরা এই লক্ষ্যে পৌঁছাতে পারব।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদের সভাপতিত্বে ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নেছার উদ্দিন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমদ সাকী, ইঞ্জিনিয়ার শেখ মুহাম্মাদ মারুফ, মুফতী রহমাতুল্লাহ বিন হাবিব, ইঞ্জিনিয়ার এহতেশামুল হক পাঠান প্রমুখ











