spot_img

আগামী নির্বাচনে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে অংশ নেবে : ইসলামী ঐক্যজোট

আগামী জাতীয় নির্বাচনে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে অংশ নেবে বলে আশা প্রকাশ করেছেন ইসলামী ঐক্যজোটের নেতারা।

তারা বলেন, আগামী জাতীয় নির্বাচনে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে অংশ নেবে এবং ইসলামের পক্ষে একটি ভোটের বাক্স থাকবে।

আজ রবিবার (৯ মার্চ) বিকালে রাজধানীর লালবাগে ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে আয়োজিত ইফতার মাহফিলে নেতারা এসব কথা বলেন।

নেতারা বলেন, আওয়ামী ফ্যাসিবাদ দেশকে যে ভঙ্গুর অবস্থায় রেখে গেছে তা থেকে উত্তরণে এবং ভবিষ্যতে ফ্যাসিবাদের পথ রুদ্ধ করতে যেমন রাষ্ট্র সংস্কার প্রয়োজন, তেমনই গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে জাতীয় নির্বাচন প্রয়োজন।

অন্তবর্তী সরকার অতি প্রয়োজনীয় সংস্কার শেষে আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করবে বলে আশা প্রকাশ করেন তারা।

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদিরের সভাপতিত্বে ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী সাখাওয়াত হোসাইন রাজী, ভাইস চেয়ারম্যান মাওলানা যুবায়ের আহমদ, মাওলানা জসীম উদ্দীন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি মাওলানা সৈয়দ ইসহাক আবুল খায়ের, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দীন, খেলাফত মজলিস নেতা মাওলানা ফয়সাল আহমদ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)- এর সদস্য সচিব আখতার হোসেন, ইসলামী ঐক্যজোটের মজলিশে শুরার সদস্য মাওলানা আলী আজম, যুগ্ম মহাসচিব মাওলানা আবুল কাশেম, মাওলানা ফজলুর রহমান, মুফতী সামছুল আলম, মাওলান সাইফুল্লাহ হাবিবী, মুফতী মঞ্জুর মুজীব, মাওলানা হেদায়েতুল্লাহ গাজী, প্রচার সচিব মাওলানা কাজী আজিজুল হক, মাওলানা আনছারুল হক ইমরান, মাওলানা ইউসুফ ভুইয়া, মাওলানা আব্দুল্লাহ ফরহাদ, মাওলানা আনোয়ারুল হক, মাওলানা আবুল হাশেম প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ