spot_img

সন্ধ্যায় রাজধানীতে ঝড়-বজ্রপাত

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে কোথাও কোথাও বজ্রপাত হচ্ছে। এতে গত কয়েকদিন ধরে চলা তাপপ্রবাহে কিছুটা হলেও স্বস্তি মিলছে রাজধানীবাসীর।

আজ শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে এ ঝড়-বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। তার আগে ঝড়ে ধুলা উড়তে থাকে।

এদিন সকালে রাজধানী ঢাকাসহ দেশের চার বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

এদিকে, ঢাকাসহ দেশের সাতটি অঞ্চলের উপর দিয়ে মধ্যরাতের মধ্যে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ