spot_img
spot_img

বিশ্বে অশান্তির মূলহোতা আমেরিকা: চরমোনাই পীর

বিশ্বে অশান্তির মূলহোতা আমেরিকা বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী রেজাউল করীম চরমোনাই পীর।

তিনি বলেন, প্রচলিত গণতন্ত্র যুক্তরাষ্ট্রের তৈরি। এই নীতি-আদর্শের মধ্যে যদি শান্তি আসতো তাহলে সারাবিশ্বে শান্তি দেখা যেতো। কিন্তু গণতন্ত্রের নামে সবচেয়ে বেশি অশান্তির আগুনে জ্বালিয়েছে আমেরিকা। ফিলিস্তিনসহ সারাবিশ্বে যে অশান্তির আগুন জ্বলছে তার মূলহোতা মার্কিন আমেরিকা।

আজ শনিবার (১২ এপ্রিল) বিকেলে ইসলামী আন্দোলন শৈলকূপা উপজেলা আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর বলেন, ‘শান্তির জন্য রাষ্ট্র, সমাজসহ সর্বত্র ইসলামী নীতি-আদর্শ প্রতিষ্ঠা করতে হবে। ইসলামি শাসনব্যবস্থা ছাড়া মানবতার প্রকৃত মুক্তি মিলবে না।’

জনসভায় আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ শোয়াইব হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক মুফতী আহমদ আব্দুল জলিল, জেলা সভাপতি ডা. এইচ এম মোমতাজুল করিম প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ